ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ফেসবুকে ১ কোটির ঘরে মেহজাবিন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

ফেসবুকে ১ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন দেশের এসময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার আগে প্রথম তারকা হিসাবেেএ মাইলফলক স্পর্শ করেন চিত্রনায়িকা পরীমণি। তিনি দেড় কোটির সীমানাও ছাড়িয়ে যান।

আর এখন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি। ফলে পরীমণির পর দ্বিতীয় অভিনেত্রী বা নারী তারকা হিসেবে এই অসামান্য অর্জন নিজের করে নিলেন মেহজাবিন।

২০১১ সালের ১১ মার্চ ফেসবুক পেজটি চালু করেছিলেন মেহজাবিন। এই প্ল্যাটফর্মে তিনি দারুণ সক্রিয়। নিজের নাটকের বিভিন্ন আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ভক্তদের এই অসামান্য ভালোবাসায় উচ্ছ্বসিত মেহজাবিন। 

তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেছেন, ‘এটা আমার জন্য সম্মানের। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ আমি। তারাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে।’