ফোকফেস্টের মঞ্চ প্রস্তুত, আজ মাতাবেন যারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি পঞ্চম আসর।তিন দিনব্যাপী এ উৎসবে দর্শকরা উপভোগ করতে পারবেন দেশ বিদেশের লোকসংগীত শিল্পীদের শেকড় সন্ধানী গান।
এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকসংগীতশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। প্রথমদিনের অনুষ্ঠান শুরু হবে প্রেমা ও ভাবনা নৃত্য দলের পরিবেশনার মধ্যদিয়ে। এরপর গান গাইবেন প্রখ্যাত বাউলশিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
নিচে আজকের শিল্পীদের সম্পর্কে তুলে ধরা হলো-

প্রেমা ও ভাবনা নৃত্য দল
নাচের ভুবনে ২০০৭ সালে শুদ্ধ নৃত্য চর্চায় বিশ্বাসী ‘ভাবনা নৃত্যদলের’ আগমন। বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শামীমা হোসাইন প্রেমার হাত ধরে এই নৃত্যদলের যাত্রা শুরু। প্রথম থেকেই ভাবনা নৃত্যদল বিভিন্ন নৃত্য আঙ্গিকের মাধ্যমে নজরুল ও রবীন্দ্রনাথকে মঞ্চে নিয়ে আসতে চায়। এছাড়াও ভাবনা নৃত্যদল বিভিন্ন ঐতিহ্যবাহী লোকনৃত্য, রাঁয়বেশে এবং আধুনিক ধারার নাচ পরিবেশন করে থাকে। এরইমধ্যে তারা ‘ভানুসিংহের পদাবলি’, ‘শকুন্তলা’, ‘পাপমোচন’ প্রভৃতি পরিবেশন করেছে।

শাহ আলম সরকার
বাংলা বাউল গানের এক অনন্য শিল্পী, গীতিকার ও সুরকারের নাম শাহ আলম সরকার। পারিবারিকভাবেই তিনি বাউল গানের সঙ্গে যুক্ত। সঙ্গীত জীবনে তার ৬৫০টিরও বেশি অ্যালবাম বের হয়েছে। তার লেখা ও সুর করা অসংখ্য গানে কণ্ঠে দিয়েছেন গুণী শিল্পী মমতাজ বেগম। শাহ আলম সরকার বিভিন্ন আসরে পালাগান পরিবেশন করে থাকেন।

দালের মেহেন্দি (ভারত)
দালের মেহেন্দির জন্ম ১৯৬৭ সালে বিহারের পাটনায়। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে পাঞ্জাবি ভাঙড়া গান দিয়ে সারা ভারত জুড়ে ঝড় তোলেন তিনি। ১৯৯৫ সালে তার প্রথম অ্যালবাম ‘বোলো তা রা রা রা…’ প্রায় ২০ মিলিয়ন কপি বিক্রি হয়। প্রায় তিন দশকের ক্যারিয়ারে শ্রোতাদের অসংখ্য হিট গান উপহার দিয়েছেন, সুখ্যাতি পেয়েছেন বলিউডে প্লেব্যাক করেও। ‘দ্য কিং অব ভাঙড়া ’ দালের মেহেন্দির কণ্ঠে পাঞ্জাবি ভাঙড়া গান সীমানা পেরিয়ে সারাবিশ্বে জনপ্রিয়তা পেয়েছে।

শেভেনেবুরেবি (জর্জিয়া)
জর্জিয়ান ফোক ব্যান্ড শেভেনেবুরেবি যাত্রা শুরু করে ২০০১ সালে। বিভিন্ন ধরনের ফোক ইন্সট্রুমেন্টের সমন্বয়ে ভিন্নধর্মী সঙ্গীতায়োজন তাদের গানের প্রধান বৈশিষ্ট্য। গান গাওয়ার পাশাপাশি ব্যান্ডটি জর্জিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ফোক গান সংগ্রহ করে থাকে। শেভেনেবুরেবি জর্জিয়ান ফোক সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে বড় বড় কনসার্টে গান করেছে তারা।
প্রসঙ্গত, লোকসংগীতের সুরের ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। গত চার বছরের পরিক্রমায় সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।
উল্লেখ্য, এ উৎসবের দ্বিতীয় দিন সুরের মূর্ছনায় ভাসাবেন বাংলাদেশের মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, ‘ম্যাজিক বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, পাকিস্তানের হিনা নাসরুল্লাহ এবং মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা।
উৎসবের শেষ দিনে শ্রোতা-দর্শকদের সুরের মোহনায় ভাসাবেন বাংলাদেশের কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, পাকিস্তানের জুনুন এবং রাশিয়ার সাত্তুমা।
-জেডসি
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

