ঢাকা, সোমবার ৩১, আগস্ট ২০২৬ ১৩:৫৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী দেশের বাজারে কমলো সোনার দাম ডেঙ্গু পরিস্থিতি: পরপর দুদিন রেকর্ড রোগী নেপালে বন্যা: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন? সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালালেন নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গাড়ি চালানোর সময় আট বছর বয়সী এক শিশুকে চাপা দিয়েছেন এক নারী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশের এক কর্মকর্তা জানান, মেঘা রাওয়াল (৪৫) নামের ওই নারী অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বান্দ্রার বাসিন্দা। অভিযোগ রয়েছে, গাড়ি চালানোর সময় তিনি ফোনে কথা বলছিলেন।

গাড়ির ধাক্কায় আট বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।


 

এই বিভাগের জনপ্রিয়