ফ্রান্সে মোনালিসার চিত্রকর্মে ‘কেক হামলা’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ফ্রান্সের লুভ্যর জাদুঘরে সংরক্ষিত চিত্রকর্ম মোনালিসার দিকে কেক ছুড়ে মেরেছেন এক দর্শনার্থী। অবশ্য তাতে চিত্রিকর্মটির কোনো ক্ষতি হয়নি। চিত্রকর্মটির সুরক্ষার জন্য সম্মুখভাগের লাগানো কাঁচের ঢাকনায় লেগেছে সেই কেকের টুকরো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একজন পুরুষ, বয়স ৩০ কিংবা তার কিছু কম। বয়স্ক এক নারীর ছদ্মবেশ নিয়ে হুইল চেয়ারে করে ল্যুভর জাদুঘরে এসেছিলেন তিনি।
জাদুঘরে এসে ঘুরে দেখতে দেখতে মোনালিসার চিত্রকর্মটির সামনে এসে হঠাৎ হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ান তিনি, তারপর সেই চিত্রকর্ম লক্ষ্য করে পেস্ট্রি কেক ছুড়ে মারেন। তার পরপরই জাদুঘরের গ্যালারির দিকে গোলাপও ছোড়েন তিনি।
নিরাপত্তারক্ষীরা এ সময় সেই যুবককে আটক করে নিয়ে যান। তার নাম-পরিচয়-হামলার উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে সংবাদমাধ্যমগুলোকে বিস্তারিত তথ্য দিতে সম্মত হয়নি জাদুঘর কর্তৃপক্ষ।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা যখন ওই যুবককে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি চিৎকার করে ফরাসি ভাষায় বলছিলেন, ‘পৃথিবীর কথা ভাবুন, মানুষ পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। জাদুঘরের প্রতিটি শিল্পকর্ম বলছে— এ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণেই আমি এমন করেছি।’
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা চিত্রকর্ম মোনালিসার স্রষ্টা ইউরোপের রেনেসাঁ যুগের ইতালীয় শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। ১৫০৩ সাল থেকে ১৫০৬ সালের মধ্যে কোনো এক সময়ে পর্যন্ত এই পোট্রেটের কাজ করেছেন তিনি।
মোনালিসার ছবির সবচেয়ে বড় বিশেষত্ত্ব ছবিতে থাকা নারীর ছবির চাহনি ও রহস্যময় হাসি। অধিকাংশ শিল্প-গবেষকের ধারণা, ১৫ শতকের শেষ ও ১৬ শতকের শুরুর দিকে তৎকালীন ইতালির ফ্লোরেন্স নগররাজ্যে বাস করা ব্যবসায়ী ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গারদিনিই মোনালিসা চিত্রকর্মের মডেল হয়েছিলেন।
অষ্টাদশ শতক থেকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত রয়েছে এই চিত্রকর্ম।
অবশ্য মোনালিসার ওপর এই প্রথম হামলা ঘটল— এমন নয়। ১৯১১ জাদুঘরের এক কর্মচারি এই চিত্রকর্মটি চুরি করেছিলেন। তারপর ১৯৫৬ সালে এক দর্শনার্থী ছবিটি লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছিলেন। তারপর থেকেই ছবিটির সামনে বুলেটপ্রুফ কাঁচের সুরক্ষা বলয়ের ব্যবস্থা করে জাদুঘর কর্তৃপক্ষ।
সূত্র: আলজাজিরা
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










