ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৪১:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ফ্রান্সে ‘সন্ত্রাসী হামলা’, দুই নারী নিহত

বিবিসি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০৭ এএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

হামলার পর মার্শেইয়ের ওই রেলস্টেশনে পুলিশের অবস্থান

হামলার পর মার্শেইয়ের ওই রেলস্টেশনে পুলিশের অবস্থান

ফ্রান্সে রেলস্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। আজ রোববার মার্শেই শহরের সেন্ট চার্লস রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। পুলিশের দাবি, এটি একটি সন্ত্রাসী হামলা।

ফ্রান্সের একাধিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় নিহত দুজনই নারী। এদের একজনকে গলা কেটে হত্যা করা হয়। অন্যজনের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারী হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববারের এ ঘটনার আগে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় ২৩৯ জন নিহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ কলম্ব জানিয়েছেন, তিনি দ্রুত ওই শহরে যাবেন।