ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:৩৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় অত্যন্ত জরুরি: নির্মলা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তান ও চীনের মোকাবিলায় রাফায়েল যুদ্ধবিমান অত্যন্ত জরুরি প্রয়োজন বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।  

গতকাল শুক্রবার রাফায়েল চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের জবাব দেয়ার সময় সংসদে তিনি ওই মন্তব্য করেন। খবর পার্সটুডের।  

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে বড়সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে সংসদের ভেতরে ও বাইরে নানাভাবে সোচ্চার হয়েছেন। সরকারপক্ষ দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেও গত তিন দিন ধরে রাফায়েল বিতর্কে সংসদের নিম্নকক্ষ লোকসভায় তীব্র উত্তাপের সৃষ্টি হয়েছে।

রাহুলে গান্ধীর অভিযোগ, জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন মোদি। নির্বাচনে ক্ষমতায় এলে এনিয়ে ফৌজদারি তদন্ত হবে এবং দোষীদের শাস্তি হবে।

কংগ্রেসকে কোণঠাসা করতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বলেন, রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত আট/দশ বছর ধরে ঝুলিয়ে রাখার কারণ আর কিছুই নয়, কংগ্রেস ওই চুক্তিতে টাকা পায়নি। অথচ সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। পাকিস্তান ও চীনের মোকাবিলায় রাফায়েল যুদ্ধবিমান অত্যন্ত জরুরি প্রয়োজন।

তিনি বলেন, দেশবাসীর জানা দরকার যে, প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামগুলো জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ও পশ্চিম সীমান্তে এরআগে যুদ্ধ হয়েছে। সময়মত প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম প্রস্তুত রাখাই প্রধান উদ্দেশ্য। আমাদের জরুরি অবস্থা বুঝতে হবে। চীন ও পাকিস্তান এরইমধ্যে বড়সড় বহর তৈরি করেছে।

রাহুল গান্ধী অবশ্য বলেছেন, প্রতিবেশী দেশ যদি এতই বিপজ্জনক হয়, তা হলে ১২৬টির পরিবর্তে ৩৬টি বিমান কেনা হল কেন?

প্রতিরক্ষামন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৎ সেজন্য তিনি ক্ষমতায় এসেই দেশের নিরাপত্তার কথা ভেবে দ্রুত রাফায়েল বিমান ক্রয়ে উদ্যোগী হয়েছেন।

তিনি বলেন, আমাদের সঙ্গে আপনাদের পার্থক্য এটাই যে, আমরা প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করি। আর আপনারা শুধু ডিফেন্সকেই ডিল হিসাবে ব্যবহার করতে জানেন।

এদিকে, রাহুল গান্ধী আজ বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী সংসদে দুই ঘণ্টা ভাষণ দিলেও তিনি আমার সাধারণ দু’টি প্রশ্নের উত্তর দিতে পারেননি। তিনি এব্যাপারে একটি ভিডিও শেয়ার করে সবাইকে তা দেখার জন্য বলেছেন।

-জেডসি