বইমেলার দ্বিতীয় দিন ১৮টি নতুন বই এসেছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে বুধবার ১৮টি নতুন বই এসেছে। এছাড়া বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
জাতীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন সুভাষ সিংহ রায়। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মাকসুদ কামাল এবং লেখক-গবেষক ফারুক মঈনউদ্দীন। একুশের আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
প্রাবন্ধিক বলেন,বঙ্গবন্ধু মাত্র ১ হাজার ৩১৪ দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বাংলাদেশকে ভিত্তি দিয়ে গেছেন। সেই অল্প সময়েই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে রেখে গেছেন। জাতীয় প্রবৃদ্ধি সাত অর্জন করে দিয়ে গেছেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকা-ের পর দেশ চলছিল সম্পূর্ণ উল্টো পথে। টানা ২১ বছর ছিল প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক শাসন।
আলোচকরা বলেন,ক্ষুধা দারিদ্র্য ছিল আমাদের নিত্যসঙ্গী। গত ১৩ বছরের বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ এক উন্নয়ন বিস্ময়ের বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ এখন সবার সাথে পাল্লা দিয়ে তরতর করে এগিয়ে যাচ্ছে।
আলোচকবৃন্দ বলেন,বাংলাদেশের অগ্রযাত্রা অবিশ্বাস্য, কিন্তু সত্য। দেশের উন্নয়নে যারা একদিন সংশয় প্রকাশ করেছিলেন, তারা আজ ভুল প্রমাণিত হয়েছেন। বাংলাদেশ শুধু অর্থনৈতিক দিক দিয়েই এগিয়ে যায়নি, চিন্তা ও পরিকল্পনার দিক থেকেও উন্নয়নের ধারায় অগ্রগামী হয়েছে।
তারা বলেন,বিদেশি বিশেষজ্ঞদের ওপর থেকে নির্ভরতা কমিয়ে দেশে মানবশক্তির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন,একুশে বইমেলার অনিবার্য অংশ বাংলা একাডেমির মূল মঞ্চের একুশের আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আলোচনা-পর্ব এবং সাংস্কৃতিক আয়োজন সকলের অংশগ্রহণে প্রাণবান এবং সার্থক হয়ে উঠবে।
আজলেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন জসীম মল্লিক, নাহার মনিকা ও আদনান সৈয়দ।
সাংস্কৃতিকঅনুষ্ঠানেকবিতাআবৃত্তিকরেনকবিনাসিরআহমেদ, হালিমআজাদ এবং মোহাম্মদ সাদিক।
আবৃত্তিপরিবেশনকরেনআবৃত্তিশিল্পীআশরাফুলআলম, লায়লাআফরোজএবংডালিয়াআহমেদ।
সংগীতপরিবেশনকরেন মহিউজ্জামান চৌধুরী, তিমিরনন্দী, এবংতানজিনাকরিম স্বরলিপি।
যন্ত্রাণুষঙ্গে ছিলেনবিশ্বজিৎসরকার (তবলা), রবিনস্ চৌধুরী (কী-বোর্ড), রিচার্ড কিশোর (গীটার) এবংবিদ্যুৎরায় (প্যাড)।
আগামীকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলার তৃতীয় দিন। মেলাচলবে বেলা ২ টা থেকে রাত ৯ টাপর্যন্ত। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বাংলাদেশের চলচ্চিত্র ও নাটক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন বাবুল বিশ্বাস এবং মোমিন রহমান। আলোচনায় অংশ নেবেন অরুণা বিশ্বাস এবং সাজ্জাদ বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার।
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

