বইমেলায় আসছে আহমেদ শিমুর উপন্যাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
অমর একুশে গ্রন্থমেলায় আসছে লেখক আহমেদ শিমুর উপন্যাস ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’। সাদিতউজ্জামানের প্রচ্ছদে এই বইয়ের দেখা মিলবে মেলার এশিয়া পাবলিকেশন্সের স্টলে।
দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ মূলত থ্রিলার ধর্মী উপন্যাস। এর শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়েছে একটি খুনের রহস্য বের করার মাধ্যমে। যেই রহস্য বের করতে গিয়ে বেরিয়ে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। একের পর এক হচ্ছে খুন। সেসবের রহস্য জানতে চাইলে বইটি পড়তে হবে।
এছাড়াও মূল থিমকে ঠিক রেখে উপন্যাসে ‘নিতু’ চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অটিজম বাচ্চার জীবনের নির্মমতা। ‘তামান্না’ চরিত্রটি কাউকে অন্ধ বিশ্বাস করে ঠকে যাওয়ার গল্প। মূল নারী চরিত্র ‘বন্যা’, যার জীবনে হাজারো কষ্টের মাঝে তিনি কখনো আত্মহত্যার কথা ভাবেননি বরং ঘুরে দাঁড়িয়েছেন এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বিভিন্ন ক্ষেত্ৰে। সবচেয়ে মজার চরিত্র ‘মেহেদি’, যার সমন্ধে জানতে গিয়ে পাঠক থমকে যাবে বলে লেখকের বিশ্বাস। বের হয়ে আসবে অন্য এক অধ্যায়। এই উপন্যাসের প্রতিটি চরিত্রই আমাদের সমাজের হয়ে কথা বলবে।
পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, ‘বইটি আমি তৃপ্তি নিয়ে লেখা শেষ করেছি। বাকিটা আমার পাঠক বলবেন। আশা করি পাঠকমহলে সাড়া ফেলবে। বই পড়ুন, ভালো লাগলে পরিচিতদের বই সম্পর্কে জানান। ছড়িয়ে দিন বইয়ের কথাগুলো। এখানেই লেখকের লেখার স্বার্থকতা৷’
অনলাইনে বিক্রি হচ্ছে বইটি। রকমারিতে ৩৭০টি বইয়ের মধ্যে পাঁচ নম্বর এবং উপন্যাসগুলোর মধ্যে দ্বিতীয় বেস্ট সেলার অবস্থানে রয়েছে। বইটি নিয়ে লেখক আহমেদ শিমু বেশ আশাবাদী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




