বইমেলায় আসছে সোমা দেব-এর তিনটি গল্পের বই
মুন্নি মজিদ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
লেখক সোমা দেব। ছবি: উইমেননিউজ২৪.কম।
এবছর অমর একুশে বইমেলায় আসছে লেখক ও গবেষক সোমা দেব-এর তিনটি ছোটগল্পের বই। পাখির জন্য ভালোবাসা, অন্য জীবন এবং জন্মপরিচয়। বই তিনটির প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতিমান প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।
পাখির জন্য ভালোবাসা বইটিতে মোট সাতটি ছোটগল্প রয়েছে। শিশু-কিশোর পাঠকদের জন্য বইটি প্রকাশ করছে কিশোর লেখা প্রকাশন।
অন্য জীবন বইটিতে রয়েছে মোট আটটি ছোটগল্প। প্রকাশ করছে সপ্তডিঙা প্রকাশন। এছাড়াও জন্মপরিচয় বইটি প্রকাশ করছে বই-পুস্তক প্রকাশনী। এই বইতে মোট নয়টি ছোটগল্প রয়েছে।
জীবনমুখী গল্পকার সোমা দেব। জীবনের নানা গল্প তিনি শিল্পসুঁতোর বুননে তুলে এনেছেন নান্দনিক শব্দের কাঁরুকাজে।
তার প্রায় প্রতিটি গল্পই বাস্তবের নিরিখে লেখা। যাপিত জীবনে, চলতি পথে সরল দৃষ্টিতে এই লেখক তার আশেপাশে যা যা প্রত্যক্ষ করেছেন তাই তুলে এনেছেন লেখায়। তার কলমের ছোঁয়ায় প্রতিটি চরিত্র প্রাণতন্ত হয়ে ধরা দিয়েছে পাঠকের সামনে। চরিত্রগুলো কখনো কখনো পাঠকের জন্য হয়ে উঠেছে অনুকরণীয়-অনুসরণীয়।
সোমা দেব গবেষণা ও লেখালেখির ক্ষেত্রে নারীদের সংগ্রাম, চিন্তা ও মননশীলতাকে এগিয়ে নেয়া, প্রতিকূলতা জয়, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়কে প্রাধান্য দেন। তার গল্পে আমরা দেখি তিনি সুন্দর, সাবলীল এবং সরল বাক্যচয়নে প্রতিটি গল্পে নারীদের সংগ্রামী ও প্রতিকূল জীবনের বাঁকে বাঁকে ঘুরে এসেছেন। সেই বাঁকগুলো থেকে তিনি তুলে এনেছেন ছোট-বড় নানা সমস্যা ও প্রতিকূলতার দিকগুলো এবং একই সঙ্গে ইতিবাচক সমাধানও দিয়েছেন।
সমাজের বিভিন্ন স্তরে ও শ্রেণীতে নারীদের যে কতটা প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে হয়, তার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গল্পে উপস্থাপন করা হয়েছে। গল্পগুলো পড়লে আমরা আমাদের সমাজের, আমাদের খুব কাছের মেয়েদের লড়াই, তাদের সফলতা অর্জন ও আপোসহীনতার নানা চিত্র দেখতে পাই। অন্তরা, পৃথা, অপর্ণা, অপির্তা, মানসী, চিত্রালি, নিরুপমা, জেবা, পারমিতা, সৃজিতা, মহিমা এরাই যেন আমাদের সমাজের অতি পরিচিত মুখ। এই মুখগুলো লড়াই করে চলেছে আমাদেরই চোখের সামনে। আমরা কখনও তাদের দেখতে পাই, কখনো দেখতে পাই না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সোমা দেব জীবনকে দেখেন অন্য নিরিখে। শিশুসাহিত্য নিয়েও কাজ করছেন তিনি। ছোটদের জন্য তার প্রকাশিত গল্পগ্রন্থ ‘নীল প্রজাপতি’ (একুশে বইমেলা ২০২০)।
লেখক সোমা দেব বলেন, বাস্তব জীবনের নানা ঘটনার নিরিখে আমার গল্পগুলো লেখা। গত বেশ কয়েক বছর ধরে আমি এই গল্পগুলো লিখেছি। প্রিয় পাঠক আমার গল্পগুলো পছন্দ করলে নিজেকে স্বার্থক বলে মনে করবো।
আগ্রহীরা বইমেলা ছাড়াও সহজেই অনলাইন থেকে বইগুলো কিনতে পারবেন। শিগগিরই রকমারীতে পাওয়া যাবে বইগুলো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




