বইমেলায় ঢুকতে লাগবে টিকার সনদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দেশব্যাপী করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় বইমেলা আয়োজনের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ির প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। ইতোমধ্যে বাংলা একাডেমি জানিয়েছে, এবার বইমেলায় ঢুকতে পাঠক-ক্রেতা ও দর্শনার্থীদের টিকার সনদ দেখাতে হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল নিচ্ছেন .. প্রকাশক, বই বিক্রেতাসহ সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে।
বইমেলা থেকে টিকাও নেওয়া যাবে বলে জানান মহাপরিচালক নূরুল হুদা। তিনি বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে টিকার বুথ বসানো হচ্ছে। বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকা নিতে হবে। যারা টিকা নেননি এখনও, তারা এখান থেকে টিকা নিতে পারবেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে খেলাধুলা আছে সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে।
সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য অমর একুশে গ্রন্থমেলা পেছানোর ঘোষণা দিয়েছে। গত ১৬ জানুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরবর্তীতে মেলা শুরুর তারিখ জানানো হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধসহ জরুরি ৫ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার




