বইমেলায় শহীদ দিবসের আবহ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
শহীদ দিবস ও অমর একুশে বইমেলা একই প্রেক্ষাপটের অংশ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই ঢুকছেন বইমেলায়। অন্যান্য দিনের তুলনায় এদিন দুপুর থেকেই বেড়েছে পাঠক ও দর্শনার্থী সমাগম। পোশাকেও ছিল শহীদ দিবসের আবহ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় খুলে দেওয়া হয়েছে অমর একুশে বইমেলা। মেলায় সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। প্রবেশমুখে পুলিশের নজরদারি বেড়েছে।
শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই বইমেলায় ছুটে এসেছেন। কেউ এসেছেন বাবা-মা’র সঙ্গে, কেউবা এসেছেন প্রিয় মানুষ কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে। বেশিরভাগ নারীর পরনে ছিল কালো রঙের শাড়ি, আর ছেলেদের ছিল কালো পাঞ্জাবি। কেউ আবার বাংলা বর্ণমালা খচিত পোশাক পরিধান করে এসেছেন বইমেলায়।
বেশ কয়েকটি স্টলে দর্শনার্থীরা ভিড় করে বই উল্টেপাল্টে দেখছেন। কেউবা কিনছেন। জনসমাগমের সঙ্গে সঙ্গে বই বিক্রিও বাড়বে বলে প্রত্যাশা স্টলগুলোর বিক্রয়কর্মীদের।
আগন্তুক প্রকাশনীর বিক্রয়কর্মী শাহরিয়ার বলেন, আজ প্রথম সকাল ৮টায় স্টল খুলেছি। প্রথম দিকে একটু কম হলেও দুপুর গড়াতে দর্শনার্থী সংখ্যা বাড়ছে। আশা করি বিকেলে লোকে লোকারণ্য হয়ে যাবে। বিক্রিও মোটামুটি শুরু হয়েছে।
অন্য প্রকাশের বিক্রয়কর্মী তিথি বলেন, আমরা আগেই ভেবেছি আজ সর্বোচ্চ উপস্থিতি হবে মেলায়। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ভালোই লোকসমাগম হচ্ছে। বিক্রিও ভালো হচ্ছে।
ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ বলেন, আমাদের মুখের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে কখনোই ভোলার নয়। তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছিলাম। সেখান থেকে বইমেলা ঘুরে যাচ্ছি। দুটি বইও কিনেছি।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাসনুভা বলেন, আজ প্ল্যান ছিল মাতৃভাষা দিবসে শহীদ মিনার ও বইমেলায় যাওয়ার। সে অনুযায়ী বন্ধুদের সঙ্গে বের হয়েছি। আমরা সবাই কালো পোশাক পরেছি। কয়েকটি বইও কিনব। সবমিলে ভালো লাগছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




