বইমেলায় ৩ স্তরের নিরাপত্তার সাথে অবশ্যই মাস্ক ব্যবহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মহামারির কারণে বিলম্বিত অমর একুশে গ্রন্থমেলায় এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য থাকবে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সকালে বইমেলার বর্ধিত অংশ সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত ডিএমপির অস্থায়ী পুলিশ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়।
তিনি বলেন, কোভিডের কারণে একটি বিশেষ অবস্থা তৈরি হয়েছে। যারা মেলায় আসবেন তারা অবশ্যই মাস্ক পরে আসবেন। হাত ধোয়া কিংবা স্যানিটাইজ ব্যবস্থা মেলার গেটে থাকবে বলেও জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নির্দিষ্ট সংখ্যক প্রবেশ গেট আমরা চিহ্নিত করেছি। এবার একটি অতিরিক্ত প্রবেশ পথ যুক্ত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশ দিয়ে শিখা চিরন্তন গেট দিয়ে প্রবেশ করা যাবে। আপনারা জানেন, রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ চলছে। এজন্য অতিরিক্ত গেট রাখা হয়েছে। এবারে কিছু কিছু নিরাপত্তা স্ট্র্যাকচার (ধরন) পরিবর্তন করা হয়েছে। আমাদের পেট্রোল থাকবে, ফুট পেট্রোল থাকবে। যারা বইমেলায় আসবেন শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করবেন। আমরা বাংলা একডেমির সঙ্গে কথা বলেছি। মেলা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপক ভূমিকা রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। তবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া এ পথে গাড়ি প্রবেশ করবে না।
মেলা উপলক্ষে লেখক ও প্রকাশকদের ওপর কোনো ধরনের হুমকি আছে কি না, এমন প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, কোনো ধরনের হুমকি নেই। তবে অতীতের ঘটনা মাথায় রেখেই আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। কেউ অপরাধমূলক কাজ করছে কি না সে ব্যাপারেও আমরা নজরদারি করছি। যথাসময়ে তথ্য পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। মানুষের অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ হচ্ছে কি না আমরা সেই খোঁজও রাখছি।
তিনি আরো বলেন, এবারের বইমেলায় প্রধানত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে একটি ব্যবস্থাপনা থাকবে, সিসিটিভি, আর্চওয়ে থাকবে, গোয়েন্দা সংস্থা ও ডিবির টিম থাকবে।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











