বইমেলা প্রাঙ্গণে কঠোর নজরদারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
দিনটি ছিল ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। বইমেলা জমজমাট হয়ে উঠেছে। স্ত্রী রাফিদা আহমেদ বন্যার সঙ্গে বইমেলায় গিয়েছিলেন ব্লগার ও লেখক অভিজিৎ রায়। সন্ধ্যার পর বইমেলা থেকে বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের গেট পার হতেই হঠাৎ পেছন থেকে হামলার শিকার হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন এ প্রকৌশলী, ব্লগার ও লেখক। হামলার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেই রাতেই মারা যান তিনি। মারাত্মক জখম হন স্ত্রী বন্যাও।
শুধু অভিজিৎ রায়ই নন, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ড. হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ১২ আগস্ট জার্মানিতে তার মৃত্যু হয়।
পাঠক, লেখক, প্রকাশকে বইমেলা হয়ে ওঠে বইপ্রেমীদের মিলনমেলা। শুধু দেশের নানা প্রান্ত নয়, ভিনদেশ থেকেও প্রাণের মেলায় বইয়ের টানে চলে আসেন অনেকে। আর সেই প্রাণের মেলায়ও ঘটে এমন নারকীয় হত্যাকাণ্ড, যৌন হয়রানি, চুরিসহ নানা ঘটনা। তবে অতীতের এসব ঘটনাকে সামনে নিয়ে বইমেলা ঘিরে এখন আইন-শৃঙ্খলা বাহিনীর থাকে নানা কর্মযজ্ঞ।
বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে রয়েছে কঠোর নজরদারি। বাংলা একাডেমিতে একটি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে চারটি প্রবেশপথে তল্লাশি, মূল মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, মেলা প্রাঙ্গণসহ আশপাশ এলাকাকে তিন শতাধিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।
পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী আইন-শৃঙ্খলা সদস্যের পাশাপাশি মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেল ও গাড়ি টহলসহ সিটিটিসি, বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান, সিটি এসবি ও ডগ স্কোয়াড সদস্যরাও দায়িত্ব পালন করছেন। মেলাজুড়ে প্রতিদিন গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব, পুলিশ, আনসার, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য দায়িত্ব পালন করছেন।
মেলায় আগত ব্যক্তিদের সঙ্গে নিয়ে আসা ব্যাগ কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশ পথেই তল্লাশি করছেন আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। ভেতরেও রয়েছে নজরদারি। ফলে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে লেখক, প্রকাশক ও পাঠকদের।
বইমেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর রাস্তা পুরোপুরি বন্ধ। সেই সঙ্গে আছে পুলিশের তল্লাশি চৌকি। দোয়েল চত্বর গেটে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা সেলিম হোসেন জানান, মেলায় অনুমোদন ছাড়া কোনো গাড়ি আমরা ঢুকতে দিচ্ছি না। সন্দেহজনক কিছু দেখলে বা মনে হলে তাদের চেক করি। তারপর মেলার মূল গেটে তল্লাশি চলে।
প্রকাশকদেরও এক ধরনের শঙ্কা তৈরি হয় মেলাকে কেন্দ্র করে। নানা ধরনের বই প্রকাশের ফলে এই শঙ্কাটা তৈরি হয় বইমেলায় আগত প্রকাশকদের। তবে এবার এ ধরনের কোনো শঙ্কা কাজ করছে না বলে জানান তারা।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, গত ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়েছে, গত ৯ দিনে অত্যন্ত সুন্দরভাবে খুবই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। যারা মেলায় এসেছেন তারা সবাই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। নিরাপত্তা ব্যবস্থায় আমরা প্রথমেই যেটা নির্ধারণ করেছিলাম সেই নিরাপত্তা ব্যবস্থাই আছে। এটাই থাকবে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তাজনিত কোনো হুমকি পাইনি।
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

