বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি, ব্যাপ্তি ১৪ দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নিয়ম অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। কিন্তু দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। তবে কিছু শর্ত সাপেক্ষ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মেলার সময়সীমা কমিয়ে ১৪ দিন করা হচ্ছে। সেই অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, করোনার কারণে কিছু শর্ত সাপেক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কথা এরই মধ্যে মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রকাশনী সংস্থাগুলোকে বাংলা একাডেমির পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতেও বলা হয়েছে চিঠিতে।
চিঠি পেয়েছেন এমন একটি প্রকাশনী সংস্থার কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের বাংলা একাডেমি থেকে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে এমন সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে কথা বলতে আমাদের ডাকা হয়েছে।
বাংলা একাডেমি থেকে প্রকাশকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজন মতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, মেলার সঙ্গে সংশ্লিষ্টদের ভ্যাকসিন দেওয়ার জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে ভ্যাকসিন বুথ স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি দেওয়া হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে মেলায় অংশগ্রহণকারী প্রকাশক, স্টলের সঙ্গে যুক্ত সবার নামের তালিকা এবং তাদের পূর্বের ভ্যাকসিন গ্রহণের সর্বশেষ তথ্য বাংলা একাডেমিতে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।
এ বিষয়ে জানতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সঙ্গে যোগাযোগ করে । তিনি বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসব। তারপর সিদ্ধান্ত হবে।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




