ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৫:০১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

বগুড়ায় স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ সালাম।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ওই শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছিল। ২৯ সেপ্টেম্বরের পর থেকে সে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকায় শ্রেণি শিক্ষক অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন।

শনিবার ওই শিক্ষার্থীর মা স্কুল কর্তৃপক্ষকে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শ্রেণি শিক্ষক জাহিদুল ইসলাম জানান, আক্রান্ত শিক্ষার্থীর মা আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই শিক্ষার্থীর বাবা গত সপ্তাহে করোনা আক্রান্ত হন। সেখান থেকে শিক্ষার্থী অসুস্থবোধ করলে তার নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। শনিবার তার রিপোর্টে করোনা পজিটিভে এসেছে।

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ সালাম আরও জানান, আমরা অভিভাবক থেকে নিশ্চিত হয়েছি ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে।

বিষয়টি লিখিত আকারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। পাশাপাশি রোববার থেকে দশম শ্রেণির বিজ্ঞান ও ব্যবসায় শাখার ক্লাস বন্ধ রাখা হয়ছে। আমরা উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা প্রয়োজনে সব শিক্ষার্থীর করোনা পরীক্ষা করাবে।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুদুর রহমান জানান, একজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। এ জন্য আপাতত দশম শ্রেণির ক্লাস বন্ধ রাখা হয়েছে। আমরা যেকোনো রকম ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।