ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ০:৫৫:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

বগুড়ায় সড়কে প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মহাস্থান বড় ব্রিজের অদূরে হাতিবান্ধা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধার সাঘাটা থেকে বগুড়াগামী সিএনজি (বগুড়া-থ-১১-১৭৪১) ওই স্থানে পৌঁছালে রংপুরগামী আহসান এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) বাসটি সিএনজিকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে সামনের দিক থেকে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান। তারা হলেন মো: আশরাফ আলী (৫০) ও মোছা: পারুল বেগম (৪৫), তাদের বাড়ি বগুড়া সদরের বারপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিক্যালে নেয়ার পথে সিএনজিতে থাকা দুমাস বয়সের শিশু রেজওয়ান মারা যায়।

নিহতের পরিবার জানায়, সিএনজিতে যাত্রী হিসেবে সিজারিয়ান মা তার ২ মাসের শিশু সন্তান রেজওয়ানকে নিয়ে নানার বাড়ি গাইবান্ধার সাঘাটা থেকে চিকিৎসার জন্য বগুড়ায় যাচ্ছিলেন।

এ ঘটনায় বাস ও সিএনজি ঘটনাস্থলেই রয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, নিহত‌দের লাশ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বাস‌ের চালক ও হেলপার পা‌লি‌য়ে‌ গেছে।


-জেডসি