ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৪:৫৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলগমীরের বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১টি ভোটকেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শুরু হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। যার মধ্যে নারী ভোটার ৫১ শতাংশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। ১৫ প্লাটুন বিজিবি অবস্থান করছে নির্বাচনী এলাকায়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক জানান, ‘বিজিবি সদস্যরা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন।’

নির্বাচন কমিশন জানায়, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। কিন্তু তিনি ‌‌‌নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

-জেডসি