ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ০:১২:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

‘বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২১ মার্চ ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলতে স্বাধীনতার ঘোষক তৈরি করা হয়েছিল বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটাই আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘মার্চ মাস’ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। আর এ মাসেই পেয়েছি আমরা স্বাধীনতা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফসল হচ্ছে এই দেশ। অথচ জাতির পিতার নাম মুছে ফেলতে স্বাধীনতার ঘোষক তৈরি করা হয়েছিল। ৭৫ সালের পর ইতিহাস বিকৃতি করা হয়। আজ মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা থাকবে না।

সরকারপ্রধান আরও বলেন, বঙ্গবন্ধুর ছোটবেলা, তার জীবন, আন্দোলন সম্পর্কে এ দেশের মানুষের জানা উচিত। আমরা দুই বোন যতটুকু পারি জানাবো। স্বাধীন বাংলাদেশে তাকে হত্যা করা হলো, ইতিহাস মুছে ফেলার চেষ্টা হলো। স্বাধীনতার ঘোষক বানানো হলো আরেকজনকে। এমনও হলো, তার নাম নেয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়