বঙ্গবন্ধুর ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
বঙ্গবন্ধুর ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগে ১০ টাকা মূল্যের ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।
চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ৬১ বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সিদ্ধান্তে ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব ফিরিয়ে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৪৯ সালে বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক ও অন্যায়’ বলে অভিহিত করে।
এদিকে, প্রধানমন্ত্রী ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৯০ টাকার মূল্যের ১৮টি ডাকটিকিটের একটি সেট, ১০ ও ১০০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
এছাড়াও প্রধানমন্ত্রী ২০২০ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে যথাক্রমে দুটি পৃথক ১০ টাকার ডাকটিকিট, দুটি ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম এবং দুটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।
এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক শুদ্ধংশু শেখর ভদ্র উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোস্তফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক জীবনের ১০০ ছবি নিয়ে তৈরি স্মারক ডাকটিকিট একটি বিশেষ অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
তিনি গত ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ টাকার একটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড হস্তান্তর করেন।
অবমুক্ত করা টিকিট, খাম ও ডাটা কার্ড শনিবার থেকে রাজধানীর জিপিওতে পাওয়া যাবে। পরে সেগুলো দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাক ঘরে মিলবে।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











