ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২১:৩৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হবে

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার

বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে শোষণ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে : স্পিকার

বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে শোষণ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে শোষণ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘আলোচনা সভা, দোয়া ও মোনাজাত’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এ কথা বলেন। শোক দিবস উপলক্ষে এ আয়োজনের জন্য তিনি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আত্মপ্রত্যয় ও আত্মশক্তিতে বলীয়ান এই মহান নেতা অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেন নাই।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা । যিনি সারা জীবন নির্লোভ ও নির্মোহ থেকে বাংলার মানুষের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন আপসহীন। ’৭১ এর ২৫মার্চের কালো রাতেও অদম্য সাহসিকতার সাথে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পদ-পদবীর লোভ না করে বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে তিনি এগিয়ে গেছেন।

স্পিকার বলেন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়াই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষের জীবনধারণ উপযোগী শোষণ ও বঞ্চনামুক্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল তাঁর লক্ষ্য। এই দর্শন ও আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন। এ জন্য সবাইকে এ কাজে সহযোগিতা করতে হবে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক উপসচিব মোঃ তারিক মাহমুদ ও উপপরিচালক সামিয়া রুবাইয়াত হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম ও হুইপ আতিউর রহমান আতিক বক্তব্য রাখেন।