বঙ্গবন্ধুর নামে রাস্তা হচ্ছে ফিলিস্তিনের হেবরনে
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের প্রাচীন ঐতিহ্যের শহর হেবরনের একটি রাস্তার নাম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। একইসঙ্গে এই রাস্তার নাম ফলক উন্মোচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণ জানানো হয়।
শনিবার আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি।
১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে বর্তমানে আজারবাইজান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার ওই বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সেখানে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, তারা জানিয়েছে যে, হেবরনে একটা রাস্তা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তারা নামকরণ করবে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়েছে।
পররাষ্ট্র সচিব আরও বলেন, ফিলিস্তিন ইস্যুটা সব সময় তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ মালকি।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন বলেও জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ফিজিক্যাল থেরাপি ইনস্টিটিউট নির্মাণ করতে যাচ্ছে চিলি সরকার। গত ১১ সেপ্টেম্বর সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানান।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











