ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৫১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বঙ্গবন্ধুর রাজনৈতিক সাথী ছিলেন বঙ্গমাতা: কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে ইতিহাসের মহামানবের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি শুধু বঙ্গবন্ধুর জীবন সাথীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সাথীও।

বৃহস্পতিবার বনানীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আনন্দ ও হাসি কান্নার মধ্য দিয়েই আজকের দিনটি উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিবার ও দলকে সামলে নেয়ার জন্য কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর সব আন্দোলন সংগ্রামের সহযোগী ছিলেন।

আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আত্মার শান্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


-জেডসি