ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২১:১২:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

বঙ্গবন্ধুর সমাধিতে গাসিক মেয়র জায়েদার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন।
রবিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। 

এসময় তার সঙ্গে ছিলেন তার ছেলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এসময় নতুন মেয়র বলেন, গাজীপুর নগরের উন্নয়নে কাজ করব। এজন্য সবার সহযোগিতা চাই। সবার সঙ্গে মিলেমিশে, সহযোগিতা নিয়ে সিটির উন্নয়নে কাজ করব। আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।

শ্রদ্ধা নিবেদনের পর গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আমার মা জায়েদা খাতুন বলেছেন, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

এরআগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সিএনএন//এস//

//আর//