ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৪:০৭:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা: প্রধানমন্ত্রীর প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেছেন। তিনি দুপুর ১টায় ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। পরে বেলা ২টা ১০ মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। 

এসময় ছোট বোন শেখ রেহানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চেধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খায়ের, খুলনা-০২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষ করে কোটালীপাড়ায় বেলা তিনটায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার মধ্য দিয়ে শেখ হাসিনা আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা) প্রার্থী হয়েছেন।