বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: নারী ক্রিকেটে স্বর্ণ জিতলো নীল দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: নারী ক্রিকেটে স্বর্ণ জিতলো নীল দল
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটে নারী বিভাগে শিরোপা জিতলো বাংলাদেশ নীল দল। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নীল দল ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সবুজ দলকে।
বাংলাদেশ গেমসে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের অংশ হয়ে থাকলো নীল দল।
ফাইনালের আগে গ্রুপ পর্বেও দু’টি ম্যাচই জিতেছিলো বাংলাদেশ নীল দল। সেখানে সবুজ দলকেও হারিয়েছিলো তারা। তাই ফেভারিটের তকমা নিয়ে ফাইনাল খেলতে নামে নীল দল। মাঠের লড়াইয়েও সেটি প্রমান করে জাহানারা আলমের নেতৃত্বাধীন নীল দল।
টস জিতে সবুজ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নীল দল। প্রথমে ব্যাট করা সবুজ দলকে ৩৫ দশমিক ৬ ওভারে মাত্র ৭২ রানে অলআউট করে দেয় দেয় নীল দল। স্কোরবোর্ড ৪৪ রান উঠতেই ৫ উইকেট হারায় তারা।
পরবর্তীতে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সবুজ দলের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মনি। রোমানার ব্যাট থেকে আসে ১৪ রান।
বল হাতে নীল দলের জাহানারা আলম ৮ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। ৭ ওভার বল করে ১৫ রান খরচ করে তিন উইকেট নেন মুমতা হেনাও। এছাড়া সালমা খাতুন ৯ রান দিয়ে নেন ২ উইকেট।
জয়ের জন্য ৭৩ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে ১৮ দশমিক ২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নীল দল। ওপেনার মুরশিদা খাতুন ৯ রান করে ফিরেন। দলীয় ২৪ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে ৩০ রান যোগ করেন ফারজানা হক ও শামীমা সুলতানা। ওপেনার শামিমা সর্বোচ্চ ৩১ রান করেন। ৫৫ বল খেলে ৫টি চার মারেন তিনি।
২৮ রানে অপরাজিত থেকে দলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফারজানা হক। ১ রানে অপরাজিত থাকেন ইশমা তানজিম।
ফাইনালের সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন নীল দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন নীল দলের মুমতা হেনা। সেরা ব্যাটসম্যান হয়েছেন সবুজ দলের রোমানা আহমেদ এবং সেরা বোলার যৌথভাবে নীল দলের মুমতা হেনা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমদ মামুন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ক্রিকেট ইভেন্ট মুলত নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি। এছাড়া আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে নারীদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





