বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: সিলেটে নারী ক্রিকেট শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: সিলেটে নারী ক্রিকেট শুরু আজ
পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। তার আজ শনিবার থেকেই শুরু হয়েছে নারীদের ক্রিকেট ইভেন্ট। প্রথম দিন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লাল দল ও নীল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিকেট ইভেন্ট উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষের’ অংশ হিসেবে এবারের আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ নামে অনুষ্ঠিত হচ্ছে আসরের সিডিউল গত বছর থাকলেও করোনা পরবর্তী পরিস্থিতির কারনে পিছিয়ে আগামী ১ এপ্রিল থেকে এর যাত্রা শুরু হবে। আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমসের বিভিন্ন ইভেন্ট। তখন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সাথে বাংলাদেশের মেয়েদের খেলা থাকবে তাই ক্রিকেট ইভেন্টটা আগেইঅনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশ গেমসের অংশ হয়েছে ক্রিকেট।
ইতোমধ্যে বাংলাদেশ গেমসে অংশ নিতে যাওয়া তিনটি নারী দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডগুলো বাংলাদেশ নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল নিয়ে গঠিত হয়েছে। বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল নামে দলগুলো গেমসে অংশ নিবে।
প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব সামনে থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারেই হচ্ছে এবারের ম্যাচগুলো। সেরা দুই দল ফাইনাল খেলবে। আগামী ১২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
করোনার কারনে এক বছরের বিরতি কাটিয়ে বাংলাদেশ গেমস দিয়ে ক্রিকেটে ফিরছে নারীরা। ২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি নারীরা।
লাল দলের ম্যানেজার কাজী মাসুক আহমদ বারী বলেন, ‘মূলত বাংলাদেশ গেমসের ক্রিকেট টুর্নামেন্ট হলেও এটাকে আমরা দেখছি নারী ক্রিকেটারদের আগামীর প্রস্তুতি হিসেবে। করোনার কারনে ছেলেদের মতো তারাও অনেক দিন ক্রিকেটের বাইরে ছিলো। এই টুর্নামেন্ট আসলে তাদের মনোযোগ আর আত্মবিশ্বাস ফেরানোর উপলক্ষ। সামনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সাথে আমাদের সিরিজ আছে। তাই এই টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘বাংলাদেশ গেমসের ক্রিকেট প্রতিযোগীতাটা প্রথমে টি-টোয়েন্টি ফরম্যাটের ছিল। আমরা অলিম্পিক এসোসিয়েশনের সাথে কথা বলে এটিকে ওয়ানডে ফরম্যাটের করেছি। আগামীতে নারীদের ওয়ানডে খেলা আছে। সে কথা মাথায় রেখেই আমাদের এমন পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ গেমস আমাদের প্রস্তুতির মঞ্চ।’
বাংলাদেশ লাল দল: রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত আছিয়া অর্থি, সুরাইয়া আজমিম, লাবনী আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা (অনূর্ধ্ব-১৯), সাবাকুন নাহার চৈতি (অনূর্ধ্ব-১৯), লেকি চাকমা (অনূর্ধ্ব-১৯), রাবেয়া খাতুন (অনূর্ধ্ব-১৯), মর্জিনা আক্তার মিম (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- কাজী মাশুক আল বারি (ম্যানেজার), ফয়সাল হোসেন ডিকেন্স (কোচ), নাসির উদ্দিন ফারুক (সহকারী কোচ)।
বাংলাদেশ নীল দল : মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বন্যা (অনূর্ধ্ব-১৯), উন্নতি আক্তার (অনূর্ধ্ব-১৯), স্বর্ণা আক্তার (অনূর্ধ্ব-১৯), রিয়া আক্তার শিখা (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- রুহুল আমিন (ম্যানেজার), শাহনেওয়াজ শহিদ শানু (কোচ), একেএম মাহমুদ ইমন (সহকারী কোচ)।
বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেটের সূচি :
৬ মার্চ : লাল দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
৮ মার্চ : সবুজ দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
১০ মার্চ : লাল দল-সবুজ দল, সিলেট স্টেডিয়াম
১২ মার্চ : ফাইনাল, সিলেট স্টেডিয়াম
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




