বঙ্গবন্ধু সাফারি পার্কে ব্লু-ওয়াইল্ড বিস্টের ঘরে নতুন অতিথি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১০ মে ২০২১ সোমবার
বঙ্গবন্ধু সাফারি পার্কে ব্লু-ওয়াইল্ডবিস্টের ঘরে নতুন অতিথি
গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নতুন শাবকের জন্ম দিয়েছে আফ্রিকা মহাদেশের প্রাণী ব্লু-ওয়াইল্ড বিস্ট।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এই পার্কের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।
তিনি জানান, শনিবার সকালে পার্কের কোর সাফারি অংশের আফ্রিকান সাফারিতে মা ওয়াইল্ডবিস্টের সঙ্গে নতুন শাবককে দেখতে পাওয়া যায়। আগের দিন রাতে মা ওয়াইল্ড বিস্টটিকে স্বাভাবিক দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, ওইদিন ভোরেই শাবকটির জন্ম হয়েছে।
নতুন শাবকটি নিয়ে এই পার্কে ওয়াইল্ডবিস্টের সংখ্যা দাঁড়ালো ১৪টিতে। তবে নতুন শাবকটি মাদি না পুরুষ তা জানা যায়নি।
তবিরুল রহমান বলেন, ওয়াইল্ডবিস্টের প্রজননে পার্কে আশার সঞ্চার হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশ থেকে ওয়াইল্ডবিস্টের আমদানি নির্ভরতা কমে আসবে।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পুর্ণবয়স্ক ব্লু-ও ব্লাকসহ বিভিন্ন জাতের ওয়াইল্ডবিস্ট এ পার্কে আনা হয়। এ প্রাণিগুলো আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব দেশগুলোতে প্রাকৃতিক পরিবেশে বিচরণ করতে দেখা যায়।
তিনি জানান, এরা তৃণভূমিতে এক সঙ্গে পালে চলাফেরা করে থাকে। প্রতিটি বাচ্চার ওজন হয় সাধারণত ১৯ কেজির মতো। প্রথমে বাচ্চাদের গায়ের রং ধূসর (টনি ব্রাউন) এবং পূর্ণ বয়স্ক হলে তার বর্ণ হয় নীলাভ ধূসর। প্রতিবার এরা সাধারণত একটি করে বাচ্চা প্রসব করে থাকে। আট মাস থেকে এক বছর পর্যন্ত এরা মায়ের সঙ্গে থাকে ও দুধ পান করে। এক সপ্তাহ পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘাস খেতে চেষ্টা করে। পরে তারা স্বাধীনভাবে বিচরণ করে থাকে।
এরা ছোট ঘাস ক্ষেতে বেশি পছন্দ করে। পুরুষ বাচ্চারা দুই বছর এবং মাদি বাচ্চারা ১৬ মাসে প্রজননক্ষম হয়। প্রাকৃতিক পরিবেশে ব্লু-ওয়াইল্ডবিস্ট ২০ বছর এবং আবদ্ধ পরিবেশে ২৪ বছর পর্যন্ত বাঁচতে পারে।
তিনি বলেন, প্রসবের কয়েক মিনিট পর শাবকটি উঠে দাঁড়ায় এবং দৌঁড়াতে শুরু করে। শাবকটি এখন আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে খেলা করে বেড়াচ্ছে, দৌঁড়াচ্ছে। মানুষ দেখলে তারা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে কাউকে তাদের কাছে যেতেও দেওয়া হচ্ছে না।
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- পবিত্র শবে বরাত আজ
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- পবিত্র শবে বরাত আজ
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?





