ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:০২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

বঙ্গবন্ধু সার্ফিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফাতেমা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২১’ এ নারী বিভাগে ফাতেমা। পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মান্নান। এছাড়া জুনিয়র বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে হান্নান। মান্নান ও হান্নান দুই ভাই।   
শনিবার পর্যটন নগরি কক্সবাজারের কলাতলির সার্ফিং পয়েন্টে আয়োজিত টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ, এমপি। ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসন চৌধুরীরর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ব্রাহ্মন বাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আসাদুজ্জামান ও  কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)  মো. আবু সুফিয়ান।
টুর্নামেন্টে সিনিয়র বিভাগে ২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মান্নান। ওই বিভাগে ১৯ পয়েন্ট নিয়ে ইউনুস দ্বিতীয় এবং ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন সাগর।
মেয়েদের বিভাগে সর্বাধিক ১৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফাতেমা। এছাড়া ১৩ ও ১১ পয়েন্ট নিয়ে যথাক্রমে  দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন  শবে মেহরাজ ও জুমি আক্তার।
ছেলেদের জুনিয়র বিভাগে ১১ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন হান্নান। একই বিভাগে  সমান পয়েন্ট নিয়ে হেলাল দ্বিতীয় এবং ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন নুরু।
এবারের আসরে দেশের মোট ১০৭ জন সার্ফার অংশ নেয়। সিনিয়র, মহিলা ও জুনিয়র এই তিন বিভাগের চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় হওয়া  সার্ফারদের ট্রফি ও পদক ছাড়াও দেয়া হয়েছে অর্থ পুরস্কার।
উল্লেখ্য প্রথমবারের মত সার্ফিং ফেডারেশনের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন জাজিংয়ে প্রশিক্ষন প্রাপ্ত চার সিনিয়র সার্ফার সাইফুল্লাহ সিফাত, রমজান মিয়া, রাশেদ আলম ও মোহাম্মদ আব্দুল্লাহ।