ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৫:৫৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাল্লা দিয়ে ছুটছে ঈদে ঘরমুখো উত্তর ও দক্ষিণ বঙ্গের দূরপাল্লার যানবাহন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। ইতোমধ্যে সড়কে বেড়েছে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ।

প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোলআদায় বন্ধ রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।