বঙ্গবন্ধু সেতু এলাকায় ২৫ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সদর উপজেলার তারটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) রাত ২টার দিকে সড়কের আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, মহাসড়কের উত্তরবঙ্গ-গামী লেনে পরিবহনের চাপ অনেক বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। এছাড়াও কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো পড়েছে বিপাকে। এদিকে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। এতে যানচলাচল বন্ধ হলে অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া কয়েক-দফা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কয়েক-দফা বন্ধ রাখা হয়।
তিনি আরও বলেন, গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। সকালে গাড়ির দীর্ঘ সারি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান-চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






