বঙ্গবাজারে আগুন: হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন তিন ঘণ্টার বেশি সময়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। আর আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন রাখতে হানিফ ফ্লাইওভারের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ট্রাফিক লালবাগ বিভাগের লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস বলেন, হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফ্লাইওভারের উপর যানবাহন ইনকামিং-আউটগোয়িং দুটিই বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, হানিফ ফ্লাইওভার ওঠা ও নামার অংশটুকু বঙ্গবাজারের পাশেই। এজন্য দুইপাশই বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে শাহবাগ থানা পুলিশ বলছে, আগুনের ভয়াবহতার কারণে বঙ্গবাজার মার্কেটের আশপাশের এলাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। গুলিস্তান থেকে নর্থসাউথ রোডে আসার সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠানামার জন্য ফ্লাইওভারটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঝুঁকি এড়াতে হাইকোর্ট-গুলিস্তান, গুলিস্তান, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার পুলিশ সদরদপ্তরের সামনের সড়ক থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত কোনো সড়কে যান চলাচল বন্ধ, কোথাও নিয়ন্ত্রণ ও সীমিত করা হয়েছে।
এদিকে বঙ্গবাজার এবং এর আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ এ আগুন। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ