ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

‘বঙ্গবিভূষণ’ সম্মাননা পাচ্ছেন আশা ভোঁসলে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৫ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

পশ্চিমবঙ্গ সরকারের সবোর্চ্চ স্বীকৃতি বঙ্গবিভূষণ সম্মাননা দেওয়া হচ্ছে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। আজ সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ প্রখ্যাত সংগীতশিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেবেন।

 

আশা ভোঁসলে ছাড়াও বঙ্গভূষণ সম্মাননা পাবেন জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য।

 

গত বছর বঙ্গভূষণ পান বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লোকসংগীত শিল্পী লক্ষণদাস বাউল প্রমুখ। আর বঙ্গবিভূষণ সম্মাননা দেওয়া হয় ওয়াইসি দেবেশ্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও ড.‌ অরুণ প্রসাদ মুখার্জিকে।

 

২০১১ সাল থেকে প্রতিবছর পশ্চিমবঙ্গ, ভারতের অন্যান্য রাজ্য অথবা বাংলাদেশের গুণীদের পশ্চিমবঙ্গ সরকার এই সম্মাননা দিয়ে আসছে। গত সাত বছরের প্রায় শতাধিক ব্যক্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই স্বীকৃতি-সম্মাননা পেয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের প্রয়াত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমও রয়েছেন।