ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২০:০৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

বঙ্গমাতার জন্মদিনে ঢাবিতে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২০ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

আগামী ৮ আগস্ট বুধবার বঙ্গমাতার ৮৮তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।



অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বর্ণপদক ও বৃত্তি প্রদান, স্মারক বক্তব্য এবং বিশেষ আলোচনার আয়োজন করা হবে।


আগামী বুধবার বিকেল ৫টায় হল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন।



অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মারক বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করবেন হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীন।