বজরঙ্গি ভাইজান : সিনেমার সঙ্গে বাস্তবের মিল!
আপডেট: ১১:৩৩ এএম, ৪ আগস্ট ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা-জ্বরে কাঁপছে ভারত। ছবিতে বলিউড সুপারস্টার সালমান খান মুন্নি নামের একটি বাকশক্তিহীন মেয়েকে পাকিস্তানে তার নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেন। ছবির জগতের মতো বাস্তব জগতে এমন এক ঘটনা ঘটতে চলেছে।
পাকিস্তানের করাচিতে সন্ধান পাওয়া গেছে এ রকম এক গীতার। ভারতীয় নাগরিক ১৫ বছর ধরে পাকিস্তানে রয়েছেন। ২৩ বছরের গীতা শুধু বোবাই নন, কানেও শুনতে পান না। অনেক সন্ধান করেও ভারতে তার পরিবারের খোঁজ এখনও মেলেনি। খবর : ডন, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত ড. টিসিএ রাঘবনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ ইধি ফাউন্ডেশনের এক সদস্য ফয়সল ইধি জানিয়েছেন, ১৫ বছর আগে পাঞ্জাব রেঞ্জার্স গীতাকে তাদের কাছে নিয়ে আসে। বহু বছর ধরে মেয়েটির বাড়ির লোকের খোঁজ করা হচ্ছে। কিন্তু তার বাড়ি কোথায় বা তার পরিবারেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই পরিবারের কাছে ফিরেও যেতে পারছেন না গীতা। একমাত্র ইধির সদস্যদের সঙ্গেই আকারে-ইঙ্গিতে কথা বলতে পারেন গীতা।
জানা গেছে, ১৩ বছর আগে কোনোভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি এলাকায় ঢুকে পড়েছিলেন গীতা। সেখানেই তাকে খুঁজে পায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। তারাই তাকে ওই ফাউন্ডেশনের হাতে তুলে দেয়। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও গীতা সম্পর্কে তথ্য এবং তার ছবি তুলে নিয়ে গিয়ে সন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে।
০৪.০৮.২০১৫ - কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস











