ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৩:২৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ কেইস্টিন ভার বুনাগ (৩২) নামে ফিলিপাইনের এক মহিলা নাগরিক মারা গেছেন। গত রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। দগ্ধ অবস্থায় উদ্ধার করে কেইস্টিন ভার বুনাগকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বনানীর ওই ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল-আমিন জানিয়েছিলেন, কেইস্টিন ভার বুনাগ পর্যটক ভিসায় গত মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। জাপানের একজন নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নেন তিনি। ঘটনার দিন সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। ঘটনার সময় জাপানের ওই নাগরিক বাসায় ছিলেন না।