ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ১:২৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

বন্দুকযুদ্ধে নিহত স্বামী, এবার মাদকসহ আটক স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মৃত মালেক মিস্ত্রির স্ত্রী গুল ফরাজ (৩৫)।

রোববার রাতে টেকনাফ মালেক মিস্ত্রির বাড়ি থেকে আইস ও ইয়াবাসহ আটক করা হয় গুল ফরাজকে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন সূত্রে জানতে পারি বন্দুকযুদ্ধে নিহত মালেক মিস্ত্রির বাড়িতে ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ইয়াবার একটি চালান মজুদ রয়েছে।

এমন সংবাদ জানার পর পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ির ওয়ারড্রবের ড্রয়ারে মজুদ রাখা অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। পরে ​মালেকের স্ত্রীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।