বন্দুক হামলার আতঙ্কে কানাডায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনার রেস না কাটতেই এবার কানাডায় বন্দুক হামলা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার কানাডার টরন্টোতে স্কুলের সামনে এক অস্ত্রধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনার পরপরই শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, টরেন্টোর পোর্ট ইউনিয়ন আবাসিক এলাকায় স্কুলের সামনে একজন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় সে। ২০ বছর বয়সী ওই অস্ত্রধারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। সে হামলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলো কি-না তাও নিশ্চিত নয়। তবে ওই একই এলাকায় কাছাকাছি পাঁচটি স্কুল রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানকার সব স্কুল বন্ধ করে দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্তোনিওর ইউভালডি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ১৮ বছর বয়সী এক তরুণ। সে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করে। এরপর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারীও নিহত হয়। টেক্সাসের এ ঘটনায় আতঙ্কে রয়েছে অন্য রাজ্যের গভর্নররাও। সূত্র: সিবিসি
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর










