বন্ধুর মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে মেসি
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সেখান থেকেই বন্ধুত্বের সূচনা। ক্যারিয়ারের শেষদিকেও দুই বন্ধু খেলছেন একই ক্লাবের হয়েই। আর চলতি মাসে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ভারত সফরসঙ্গীও হন সুয়ারেজ।
দুজনের বন্ধুত্বের ঘনিষ্ঠতা কতটুকু, তা আর বলার উপেক্ষা রাখে না। এরপরও উভয়েই যেন বন্ধুত্বের গভীরতার প্রমাণ করতে চান বারবার। এবার বন্ধু সুয়ারেজের মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে পাড়ি জমালেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর।
গেল ২৬ ডিসেম্বর ছিল লুইস সুয়ারেজের মেয়ে ডেলফিনা সুয়ারেজের ১৫তম জন্মদিন। ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করে সুয়ারেজের পরিবার। আর এই জন্মদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসি।
সাম্প্রতিক সময়ে ছুটি কাটাচ্ছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করছেন তিনি। এই অবসর সময়টা আরেকটু উপভোগ্য করতে চাইছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। এমন সময় সুয়ারেজের মেয়ের জন্মদিনে আমন্ত্রণ পান তিনি। আর সময় মিলিয়ে নিয়ে পাড়ি জমালেন উরুগুয়েতে।
বার্সেলোনার মতো ইন্টার মায়ামিতেও সম্পর্ক বজায় রেখেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। উভয় পরিবারের মিলিত উপস্থিতি এবং আনন্দময় মুহূর্তগুলো তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তুলেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







