বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২০ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
ভয়াবহ বন্যার কবলে সবকিছু হারাতে বসেছে সিলেট ও সুনামগঞ্জবাসী। সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছেন দুর্গতদের। এমন পরিস্থিতিতে চোখেমুখে দুশ্চিন্তার ছাপ চিত্রনায়িকা মাহিয়া মাহির। মন খারাপ করে ফেসবুক লাইভে এসেছিলেন তিনি, প্রায় দুই মিনিট তেমন কোনো কথাই বললেন না। মুখে হাসি নেই, সাজসজ্জাও নেই তেমন।
দুর্যোগকবলিত এলাকার পশুপাখি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন মাহি। তিনি বলেন, ‘মানুষ কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পশুপাখিগুলো অন্যের সহায়তা ছাড়া কীভাবে সেভ হবে। এই নিয়ে টেনশনে রাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আমার সামর্থ্য বা উপায় থাকলে, যত গরু–ছাগল, কুকুরসহ অন্য পশুপাখি রয়েছে, সব নিয়ে নিরাপদ স্থানে চলে আসতাম। তাদের সেভ জোন দিতে পারলে মনে শান্তি লাগত। আমার পশুপাখির প্রতি প্রচণ্ড মায়া। তাদের করুণ দশা দেখে খারাপ লাগছে। ভিডিওতে দেখলাম, অনেকে কুকুরকে সেভ করছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে।’
ফেসবুক লাইভে এসে মাহি দুর্যোগকবলিত এলাকায় কীভাবে সহায়তা করা যায়, সে জন্য ভক্তদের কাছে পরামর্শ চান, ‘সিলেটে বন্যার যে ভয়াবহ অবস্থা, আমাদের সবার যার যার জায়গা থেকে কিছু করা উচিত। আমরা সবাই সিলেট পছন্দ করি। অনেকে সিলেটের সৌন্দর্য দেখতে ঘুরতে গিয়েছেন। আমাদের সবার উচিত তাদের এই দুর্যোগে কিছু করা। শুরু থেকেই আমরা চিন্তা করছিলাম, কী করা যায়। এত বাজে অবস্থা...আমি বুঝে উঠতে পারছি না, এই সময় কীভাবে তাদের পাশে থাকা যায়। এই ব্যাপারে আমাদের সাজেস্ট করুন প্লিজ। আমরা তাদের সহায়তায় এগিয়ে আসতে চাই।’
ফেসবুক লাইভে মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। মাহির বক্তব্য শেষে লাইভে আসেন রাকিব। তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকায় কাদের পাশে দাঁড়ানো উচিত, কারা অবহেলিত, কাদের প্রায়োরিটি দেওয়া উচিত, আমাদের জানান। আমরা একটি টিম তৈরির কাজ করছি। আপনারা পরামর্শ দিয়ে সহায়তা করুন।’
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











