ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

বরিশালে করোনা ইউনিটে নারীসহ দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৭ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫ মিনিটের ব্যবধানে একজন নারী এবং একজন পুরুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণকারী নারীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াকান্দি গ্রামে এবং অপর পুরুষের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

ওই দুইজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন।

পরিচালক বলেন, ওই নারী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পৌনে ২ দিকে তার মৃত্যু হয়।

এছাড়া দুপুর ২টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া পুরুষ করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে করোনা ইউনিটে ভর্তি হন। পরে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

-জেডসি