ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৯:৫৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বরিশালে ভোর থেকে দুদিনের ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

এছাড়া গতকাল থেকে বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাস মালিক সমিতির নেতারা জানান, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের পরেও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধ না হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবেন।

বিএনপির অভিযোগ, শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের কারণেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।