ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৪৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বরিশালে শিশু নির্যাতনে কম্পাউন্ডার সাময়িক বরখাস্ত

আপডেট: ০৯:৩৪ এএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার

images1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,বরিশাল : সরকারি শিশুসদনে দুই বালিকাকে নির্যাতন করার অভিযোগে সংস্থার কম্পাউন্ডার মো. গত ৪ জুলাই শিশু পরিবারের বাসিন্দা ডালিয়াকে (৯) দেখতে আসেন তার মা বিলকিস বেগম। দেখা করে মা চলে গেলে তার পিছু পিছু নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত যায় ডালিয়া। তাকে ফিরিয়ে আনতে সেখানে যায় আরেক শিশু সাথি (৯)। মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার তদন্তে বুধবার পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন— সহকারী কমিশনার সুখময় সরকার, প্রবেশন অফিসার সমাজসেবা বিভাগ, উপ-তত্ত্বাবধায়ক সরকারী শিশু পরিবার (উত্তর), খন্ডকালীন চিকিত্সক সরকারি শিশু পরিবার (উত্তর) ডা. মো. রশিদ। তাদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, দুই শিশুকে নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযাগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। সমাজসেবা মন্ত্রণালয় থেকে বিষয়টির সুষ্ঠু তদন্ত চাইলে তিনি অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন।
গত ৪ জুলাই শিশু পরিবারের বাসিন্দা ডালিয়াকে (৯) দেখতে আসেন তার মা বিলকিস বেগম। দেখা করে মা চলে গেলে তার পিছু পিছু নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত যায় ডালিয়া। তাকে ফিরিয়ে আনতে সেখানে যায় আরেক শিশু সাথি (৯)। তাদের দেখতে পেয়ে কম্পাউন্ডার দুলাল মিয়া ফিরে যেতে বলেন। পরে তাদের দেখতে না পেয়ে পাশের একটি মোবাইলের দোকান থেকে তাদের ধরে নিয়ে এসে পেটান। সোমবার এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৫.০৭.২০১৫