বরিশালে স্কুলে যাওয়ার পথে ধর্ষণের শিকার ছাত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ছবি: প্রতীকী
বরিশালের হিজলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে আতাউল্লাহ মোল্লা (২০) নামে এক যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অভিযুক্ত আতাউল্লাহ মোল্লা ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে। পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।
ওই শিক্ষার্থীর স্বজনরা জানান, আতাউল্লাহ মোল্লা ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। সোমবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
দুপুরে বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে আসলে শিক্ষার্থী তার মাকে জানায়, স্কুলে যাওয়ার পথে ভারুইয়া গ্রামে তার পথরোধ করে মুখ চেপে ধরে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে আতাউল্লাহ মোল্লা।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, বিষয়টি জানতে পেরে পুলিশের একটি দল সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ওই শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা নেয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











