বরিশাল বিভাগে আরও ১৫ মৃত্যু, শনাক্তে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ১১ ও কোভিডে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। একই সময় কোভিডে রেকর্ড শনাক্ত হয়েছে ৮৭৯ জনের শরীরে। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৫ শতাংশ।
মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় সব চেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৪৯২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১০৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৪০ জন। সুস্থ হন ৬ হাজার ৯১৭ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায় ১০৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৮৯৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯১ জন।
পিরোজপুর জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন।
পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৮১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৩ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৭ জন।
ভোলা জেলায় নতুন শনাক্ত হয়েছে ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৬ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫০ জন।
বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৭৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮১ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩১১ জন রোগী আছেন।
এর মধ্যে ৯৮ জনের করোনা পজিটিভ, ২১৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২০০ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১১০ জন পজিটিভ ও ৭৮ জন নেগেটিভ হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ২২ জনের। শনাক্ত হয়েছিলেন ৫৭৫ জন। আক্রান্তের হার ছিল ৬৪ দশমিক ৩৪ শতাংশ।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৬ জেলায় মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৬৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৮ জন।
-জেডসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









