ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১:২৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

বরিশাল বিভাগে করোনায় ও উপসর্গে ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ২২ জন মারা গেছেন। একই সময় কোভিডে শনাক্ত হয়েছে ৫৭৫ জনের শরীরে। সোমবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা: বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১৬ জন। এ পর্যন্ত এই জেলায় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি ও বরগুনায় একজন করে এবং শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ ছাড়া একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে বিভাগে গত ১০ জুলাই সর্বোচ্চ সংখ্যক রোগী মৃত্যু রেকর্ড ছিল ১৫ জনের।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা: বাসুদেব কুমার দাস জানান, বরিশাল বিভাগের ছয় জেলায় এক হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৫ জন পজিটিভ হয়েছে।

 

-জেডসি