ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:১১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামী ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহসিন উদ্দিন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হতে হবে।

জানা গেছে, করোনা মহামারি সামলিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হয়েছে। ন্যূনতম এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠেছেন।

শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।