ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২০:২২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বরিস জনসন ও এলিজাবেথকে শেখ হাসিনার চিঠি

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও রানি দ্বিতীয় এলিজাবেথকে পৃথক চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

এক চিঠিতে প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেছেন, বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার পক্ষ থেকে প্রিন্স ফিলিপ, এডিনবার্গের ডিউক এবং রানি দ্বিতীয় এলিজাবেথের সহকর্মীর মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে তার ব্যক্তিগত সফর এবং বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ ও সহযোগিতার স্মৃতি এবং তার আচরণ আমাদের অনেক মানুষের হৃদয়কে স্পর্শ করে।

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তার মূল্যবান অবদানের কথাও স্মরণ করছি। কারণ আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছি।

শেখ হাসিনা বলেন, ‘শোকাবহ এই মুহূর্তে, প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার মুক্তির জন্য দোয়া করতে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। তার মহিমান্বিতা রানি ও রাজ পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য দৃঢ়তা ও শক্তি কামনা করি।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক জানিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের কাছে ডিউক অব এডিনবার্গের দায়িত্ব ও সম্মানের উদাহরণ এবং আপনার মহিমা কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের পক্ষে শক্তি ও সহায়তার একটি স্তম্ভ হয়ে থাকবে। প্রিন্স ফিলিপের সঙ্গে আপনার ঐতিহাসিক সফরকে আমরা স্মরণ করছি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় একটি সত্য বন্ধু এবং মিত্রকে হারিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়