বরেণ্য অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা, নাট্যকার মনোজ মিত্র মারা গেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মনোজ মিত্রের ভাই অমর মিত্র ভারতীয় একটি গণমাধ্যমে জানান, গত রাতে শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। আজ ৮টা ৫০ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন।
গত সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সবার প্রিয় বাঞ্ছারাম। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেন। তবে বাড়িতেও চিকিৎসা চলছিল; বিভিন্ন যন্ত্রের সাপোর্টও রাখা হয়েছিল তাকে। গত মাসে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর ভর্তি করানো হয় ক্যালকাটা হার্ট ক্লিনিকে। সেখানেই মারা যান এই বর্ষীয়ান অভিনেতা।
বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী মনোজ মিত্রের হৃদযন্ত্রে সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তা ছাড়াও অনিয়ন্ত্রিত রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং সোডিয়াম-পটাশিয়ামের সমস্যাও ছিল তার।
সিনেমা জগতই নয়, মনোজ মিত্রের খ্যাতি ছিল নাট্যমঞ্চে। তার অভিনয় দেখার জন্য একসময় মুখিয়ে থাকতেন নাট্যপ্রেমীরা। যদিও গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে বিনোদন জগত থেকে খানিকটা দূরেই ছিলেন তিনি।
অভিনয় জীবনে তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন মনোজ মিত্র। শ্রেষ্ঠ নাট্যকার বিভাগে পেয়েছেন অসংখ্য পুরস্কার। তার অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে চলচ্চিত্রপ্রেমীদের।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। দেশ ভাগের সময়ে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। মূলত, সেখানে পড়াকালীন মঞ্চনাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে কলকাতা বিশ্ববিদ্যায় থেকে মাস্টার্স ডিগ্রি নেন। তার পরের গল্প সবারই জানা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











