ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:৩৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বর্ষবরণ উৎসবে নারীদের উপর যৌন নিপীড়নের প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে মানববন্ধন

আপডেট: ০২:২৫ পিএম, ২৫ এপ্রিল ২০১৫ শনিবার

IMG_2009মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলা বর্ষবরণ উৎসবে নারীদের উপর ন্যক্কারজনক যৌন নিপীড়নের প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) মানববন্ধনরে আয়োজন করে। বুধবার দুপুরে রাজধানীর কলাবাগানে অবস্থিত বিজয় ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ফারুক আহমেদ আরিফ ও রাগিব হাসানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন এসইউবি’র ইংরজেী বিভাগের প্রধান এ এম এম হামিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজনেজ এন্ড সোস্যাল ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থাপত্য বিভাগের প্রধান সাজ্জাদুর রশিদ ও জার্নালিম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেসিএমএস বিভাগের লেকচারার শেখ জিনাত শারমিন, তানিয়া মুন, মেহনাজ হক, ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক নিপা সাহা, ফাবিহা এনাম, মো. কামরুল হাসান, ওয়াসিম পলাশ, সারোয়ার হোসেন, রেজিস্ট্রার অফিসারদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার জহুরা নাজনীন, মো. জাহাঙ্গীর আলম, ফারহানা শারমিন, লাইব্রেরি অফিসার কুমারেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। এসইউবি’র বিজনেজ এন্ড সোস্যাল ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর যে ন্যাক্কারজনক যৌন নিপীড়ন করা হয়েছে তা কোন সভ্য সমাজের কাজ নয়। আমরা এসব অন্যায় ও অসৎ কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, এ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধীদল, প্রধান রাজনৈতিক দল, স্পিকারসহ সবাই নারী। তারপরও কেন নারীদের নিরাপত্তা নেই? আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি করছে। মানববন্ধনে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে যৌন নিপীড়কদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। ২২.০৪.২০১৫