ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১০:৫২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নুর আক্ষেপ 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।  পুরাতন ছবি।

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। পুরাতন ছবি।

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দর্শকপ্রিয় নায়িকাদের শীর্ষ তালিকায় না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসীর আক্ষেপের সুর ফুটে উঠে। তার অভিযোগ তিনি অধিক পারিশ্রমিক পেলেও এবং ভালো কাজ করলেও দর্শকরা প্রথম সারির তিন নায়িকার মধ্যে তার নাম রাখেনি। 

তাপসী বলেন, আমার অভিনীত সিনেমার সাফল্য এখন আমার নামের ওপর নির্ভর করে। বিষয়টি বোঝেন বলেই নির্মাতারা আমাকে অনেক বেশি পারিশ্রমিক দিতে রাজি হন। অথচ, সফল অভিনেত্রী হয়েও দর্শকরা প্রথম সারির তিন নায়িকার মধ্যে আমার নাম রাখেননি।
 
আক্ষেপ প্রকাশ করে তাপসী বলেন, ‘এত ভাল কাজ করার পরও দর্শকপ্রিয় তিন নায়িকার একজন হয়ে উঠতে না পারার বিষয়টি  আমাকে কষ্ট দেয়। আগামী শুক্রবার (১৫ জুলাই) মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘শাবাশ মিথু’। 

ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন তাপসী। ‘শাবাশ মিথু’র ট্রেইলারেই দর্শকদের অবাক করেছেন তাপসী। সিনেমাটি নিয়েও আশাবাদী তিনি।